শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মান্নান সরকার (ময়মনসিংহ) তারাকান্দা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

তারাকান্দায় ময়মনসিংহ জেলা (নবাগত) প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান এর সাথে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা পর্যয়ের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ¦ মো: ফজলুল হক। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর তার বক্তব্যে তারাকান্দা উপজেলার ভূমি অফিসের সার্বিয়ার ও সরকারি কর্মকর্তাদের থাকার সমস্যার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে। এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসক উপজেলার বানিহালা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ১৮ ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন ও অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com