রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পল্টনে সরকারবিরোধী মিছিল, আটক ৩

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকা থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) জড়ো হয়ে সরকারের সমালোচনা করে স্লোগান ও বক্তব্য দিতে থাকলে ধাওয়া করে তাদের আটক করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা সোয়া ২টার দিকে পল্টন এলাকায় কিছু লোক জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। এ সময় সরকারের সমালোচনা করে বক্তব্য দিতে থাকে তারা। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর সুরমা টাওয়ার থেকে তিন জনকে আটক করা হয়।
এদিকে দুপুর ১২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নামাজ শেষ মুসল্লিদের দ্রুত মসজিদ থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়েছে পুলিশ। পল্টন মোড় থেকে আশপাশের এলাকায় কোনও মানুষকে জড়ো হতে দেয়নি পুলিশ। বিষয়টি জানার জন্য পল্টন পুলিশের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। এ সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com