শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘পাঠান’নিয়ে ‘উপর মহলের চাপ’ থাকতে পারে: পহলাজ নিহালনি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ‘পাঠান’ ছবির বেশ কিছু দৃশ্যে পরিবর্তনের জন্য নির্দেশ দিয়েছিল ভারতীয় সেন্সর বোর্ড (সিবিএফসি)। একই সঙ্গে ছবির বিতর্কিত ‘বেশরম রং’ গানটির ক্ষেত্রেও কিছু রদবদল করতে বলে চেয়ারপার্সন প্রসূন যোশীর অধীনস্ত বোর্ড। ‘পাঠান’ নিয়ে এবার মুখ খুললেন সেন্সরবোর্ডের সাবেক কর্মকর্তা পহলাজ নিহালনি।
পহলাজের মতে, শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ বিতর্কের শিকার। তার কথায়, ‘ছবি দেখে যাবতীয় পরিবর্তন করতে বলা হয়েছে। আপত্তকির দৃশ্যের ক্ষেত্রে থাকলেও, সেন্সরবোর্ডে কোনো রং বদলে ফেলার নির্দেশিকা নেই। তাই এরকম ঘটলে সেটা অনুচিত।’ তা হলে বোর্ড কীভাবে এই সিদ্ধান্ত নিল? এর পিছনে ‘উপর মহলের চাপ’ থাকতে পারে বলে মনে করছেন সেন্সরবোর্ডের সাবেক চেয়ারপার্সন পহলাজ।
এই প্রসঙ্গে প্রসূনকেও এক হাত নিয়েছেন পহলাজ। তার কথায়, উনি যে কোনো বিবৃতি দিতেই পারেন। কিন্তু বোর্ডের সঙ্গে চেয়ারপার্সনের ছবি দেখার নিয়ম নেই। ছবি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় হতে পারে যে উপর মহলের চাপে উনি ছবিটা দেখতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, ২০১৫ থেকে দুবছর ভারতীয় সেন্সরবোর্ডের শীর্ষে ছিলেন পহলাজ। সেই সময় তার একাধিক সিদ্ধান্ত নিয়ে চলচ্চিত্র মহলে বিতর্কের সূত্রপাত ঘটে। পহলাজের দায়িত্বে থাকাকালীন সঞ্জয় লীলা ভানসলী পরিচালিত ‘পদ্মাবত’ ছবিকে ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়।
সেই সময়েই মুক্তি পায় সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’। এই দুটি সিনেমাকেই ‘বয়কট’ করার দাবি উঠেছিল। পহলাজ জানিয়েছেন, উভয় ছবির ক্ষেত্রেই দেশের আইন-শৃঙ্খলাকে মাথায় রেখে সরকারের তরফে সিবিএফসি’র কাছে বিশেষ নির্দেশিকা এসেছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com