শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটের সাবেক এম পির কন্যার শীতবস্ত্র বিতরণ

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাতে ১৯৭০ সালে (পাঁচবিবি ও জয়পুরহাট থানা নিয়ে গঠিত) বগুড়া-১ আসনে ব্যাপক ভোটে নির্বাচিত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তৎকালীন সংগ্রাম কমিটির উপদেষ্টা, বাংলাদেশের স্থপতি জাতির জনক, শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজক, ঘনিষ্ঠ সহচর, ও সহপাঠী, মরহুম ডাঃ সাইদুর রহমান এমপির, সুযোগ্য কন্যা, জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কমিটির সদস্য পাঁচবিবি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জনদরদী ও কর্মীবান্ধব নেত্রী মোছাঃ মাসুদা বেগম ঝর্ণার নিজ উদ্যোগে কয়েকশত গরিব অসহায় ও দুঃস্থ পুরুষ ও মহিলাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। উপকার ভোগী পাঁচবিবি উপজেলার চাঁদপুর গ্রামের ফিরুজ(৬৫) তাঁকে এই শীত বস্ত্রর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমার কোন চাদর নেই, তাই সকালে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করি, এখন থেকে সকালে এই কম্বল গায়ে দিয়ে বাইরেও যেতে পারবো, এতে আমি খুব খুশি এবং আনন্দিত। একই প্রশ্ন আরেক উপকার ভোগী জামিলা(৭০)কে করলে, তিনি বলেন আমি শুধুমাত্র একটি কাঁথা গায়ে দিয়ে শুই সারা রাতে কখনো গা গরম করতে পারে না তাই এই কম্বল টি ওই কাঁথার সঙ্গে যুক্ত করলে শরীর গরমও হবে এবং আমি ঘুমাতেও পারবো, ইনশাআল্লাহ। উপকারভোগীদের তালিকাতে শুধুমাত্র দরিদ্র গরিব দুস্থ ও অসহায় শুধু নয়, এই তালিকা থেকে দলীয় নেতাকর্মীরাও বাদ যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com