মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

শরীয়তপুরে নকল ঔষধসহ একজন আটক 

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

শরীয়তপুর প্রতিনিধি : সোমবার সকালে শরীয়তপুর চৌরঙ্গী মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার দায়িত্ব পালন কালে ডিবি পুলিশের একটি দল ঐ সময় দ্রুত গতিতে চলে যেতে দেখে সন্দেহ ভাজন একটি ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করে । এ সময় ডিবি পুলিশ গাড়িটি গতিরোধ করে গাড়ি তল্লাশি করে। তল্লাসী কালে স্কয়ার,বেক্সিমকো সহ বিভিন্ন নামীদামি কোম্পানীর নকল ঔষধ পাওয়া যায়। এ সময় বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা এসে জব্দকৃত ঔষধ গুলো নকল বলে সনাক্ত করে। এ ঘটনায় সোহাগ হাওলাদার নামে এক অটোচালক কে আটক করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার দাদপুর নুতন বাজার মা মেডিসিন দোকানের মালিক লিটন মাদবরের ঔষধ বলে জানায়। তিনি তারই নির্দেশে বিভিন্ন জায়গায় এ ঔষধ সরবরাহ করছে। ডিবি পুলিশ সোহাগ হাওলাদারকে আটক করে নকল ঔষধ জব্দ করেছে। এ ঘটনায় পালং মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
ডিবি ওসি মোঃ কবিরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার দায়িত্ব পালন কালে সন্দেহভাজন একটি অটোরিক্সা আটক করে কিছু নকল ঔষধ জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com