বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর ধ্রুবতারার ১১দিনব্যপী অনুষ্ঠান শুরু

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ১১দিনব্যপী নানা অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিক সৈয়দ আতিকুর রহমান ছানা। সভাপতিত্ব করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন। ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় পাল, মতি মিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, অধ্যাপক মাহবুব আলম প্রমুখ। উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া একইদিন আবৃত্তি, সংগীত ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।মতিমহলে অনুষ্ঠিত অনুষ্ঠানস্থলে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অসংখ্য আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সাজসজ্জা এবং ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ ও উপভোগ করেন অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com