মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

নালিতাবাড়ীতে রাস্তায় জীবাণুনাশক স্প্রে করে নিজ গ্রামকে সু-রক্ষা করছেন যুবকেরা

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:করোনা পরিস্থিতি মোকাবিলায় নালিতাবাড়ীতে নিজস্ব উদ্যোগে নিজ গ্রাম ও মানুষকে সু-রক্ষায় মাঠে নেমেছেন যুবকেরা। ৬ এপ্রিল সোমবার উপজেলার রাজনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাংবাদিক মুক্তা, তানজিল, ওয়ার্ড মেম্বার ছানাউল হক, আ: রফিক, জাহাঙ্গীর আলম, আনছার আলীর নেতৃত্বে যুবকেরা ২০/২৫টি স্প্রে মেশিন নিয়ে রাস্তায় বিভিন্ন যানবাহন, বাড়ির অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করছেন। যুবকেরা বলেন, নিজ গ্রামকে করোনার ছোবল থেকে রক্ষা করতে আমরা জীবাণুনাশক স্প্রে করছি। সেই সাথে করোনা সম্পর্কে গ্রামের মানুষকে সচেতন করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে।
অপরদিকে একই ইউনিয়নের পার্শ্ববর্তী পশ্চিম রাজনগর গ্রামের রাস্তায় বাঁশ বেঁধে বেড়িকেড দিয়েছে এলাকার যুবকেরা। যাতে বাহিরের কোনো লোকজন গ্রামে প্রবেশ করতে না পারে। পশ্চিম রাজনগর গ্রামের গোলাম মোস্তফা(৩২), আহমদ আলী(২৯), আ: মজিদ(৩৪) রাসেদুল ইসলাম জানান, আমাদের গ্রামে প্রায় ৩২ হাজার লোকের বসবাস। এ অবস্থায় বহিরাগত কেউ যাতে গ্রামে আসতে না পারে তাই ৬ এপ্রিল সোমবার থেকে আমরা এই বেড়িকেড দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com