ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক এক নিরীহ পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ সাপেরকোনা গ্রামে। শনিবার (১৮ এপ্রিল) বিকালে শান্তিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে একই গ্রামের প্রতিপক্ষ আফাজ উদ্দিন গংদের বিরুদ্ধে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ সাপেরকোনা গ্রামের তাজু রহমান ও তার ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে তাজু রহমান তার লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদের প্রতিবেশী হয়। তাদের সাথে আমাদের বিভিন্ন বিষয়াদি নিয়া বিরুধ চলছে। উক্ত বিরুধের জেরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে আমি ও পরিবারের লোকজনের ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত রয়েছে। বিগত ২১ মার্চ ২০২৬ইং প্রতিপক্ষের লোকজন আমার ভাতিজা হাফিজ রেজুয়ান আহমদকে মারপিট করে রক্তাক্ত জখম করে। উক্ত মারাপিঠের বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে, যাহা শান্তিগঞ্জ থানায় তদন্তাধীন আছে। তিনি আরও বলেন, উক্ত মামলা দায়ের করার পর হতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমি ও আমার পরিবারের লোকজনকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মারপিটের হুমকি প্রদর্শন করে। এরই সূত্র ধরে শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ৫.০০ ঘটিকার সময় আফাজ উদ্দিন, আবু তালহা, রাজ্জাক হোসেন, গিয়াস উদ্দিন, সোনাই মিয়া, নজরুল হক,ছয়দুল হক ,মহিবুর,সেলিম মিয়া সংঘটিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র হাতে নিয়ে হামলাকারীরা আমাকে লাঠি ও লোহার রড দ্বারা এলোপাতারি মেরে শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমাকে বাঁচাতে আমার ভাইয়ের বউ এগিয়ে আসলে তাকেও দা দ্বারা প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপ মেরে ডান পায়ের গোড়ালিতে কাটাযুক্ত রক্তাক্ত জখম করে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মারধর ও হামলার সময় তারা আমার টিনের ঘরের বেড়া ও চাল ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় আমাদের পরিবারের ১২ বছরের এক কিশোরীসহ ৪ জন আহত হয় তাদেরকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে প্রতিপক্ষের ভয়ভীতি ও হুমকি এবং আক্রমনাত্বক মনোভাবের ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের কাছ থেকে পরিত্রানের জন্য এবং সুবিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাজু রহমানের স্ত্রী আয়েশা বেগম, মেয়ে মাসুমা আক্তার এবং হামলার ঘটনায় আহত রুখশানা বেগমের ছেলে রেদোয়ান আহমদ। এ বিষয়ে প্রতিপক্ষ ব গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওলীউল্লাহ বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৩:০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬