ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

বাংলা সাহিত্য অঙ্গনের উদ্যোগে আয়োজিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, বাংলা সাহিত্য অঙ্গনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য অঙ্গনের সম্মানিত উপদেষ্টা সাইদুল ইসলাম। বাংলা সাহিত্য অঙ্গনের কেন্দ্রীয় সদস্যসচিব জাকারিয়া আল হোসাইনের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করতে হবে। গল্প, উপন্যাস, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্মের মাধ্যমে এই ইতিহাস মানুষের হৃদয় ও জনপদে ছড়িয়ে দিতে হবে। বাংলা সাহিত্য অঙ্গনের এমন নান্দনিক উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য সাহিত্য সংগঠনের জন্য একটি অনুকরণীয় মাইলফলক হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
প্রতিযোগিতায় সারাদেশ থেকে নির্বাচিত ১০ জন লেখক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখকদের অভিনন্দন জানানো হয় এবং বাংলা সাহিত্যচর্চায় তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, বাংলা সাহিত্য অঙ্গন দেশব্যাপী তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ, সাহিত্যচর্চায় উৎসাহ প্রদান এবং সমকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সাহিত্যে তুলে ধরার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত লেখক ও সাহিত্যপ্রেমীরা বাংলা সাহিত্য অঙ্গনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ উদ্দিনের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।-প্রেস রিলিজ

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

আপডেট সময় ০৯:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬