ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থাানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সভাপতি মোহা. আব্দুর রাজ্জাক বাচ্চু ও কুমারখালী শিল্পকলার সাধারণ সম্পাদক কে এম আলম।
সভায় বক্তারা বলেন, আমরা স্মরণ করছি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যুগস্রষ্টা ও কালজয়ী অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনকে। উনবিংশ শতাব্দীর মুসলিম সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন এক আলোকবর্তিকা, যিনি তাঁর অসাধারণ লেখনীর মাধ্যমে বাঙালি মুসলিম সমাজে সাহিত্য চর্চার এক নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন। তৎকালীন সমাজে যখন মুসলিম সাহিত্যিকদের উপস্থিতি ছিল বিরল, তখন মীর মশাররফ হোসেন তাঁর শক্তিশালী লেখনী দিয়ে বাংলা সাহিত্যের ভা-ারকে সমৃদ্ধ করেন।
তারা বলেন, তাঁকে স্মরণ করতে গেলেই সবার আগে আমাদের চোখে ভেসে ওঠে তাঁর মহাকাব্যিক উপন্যাস ‘বিষাদ-সিন্ধ’র কথা। কারবালার বিষাদময় ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত এ গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। এর ভাষা, আবেগ এবং কাহিনীর গভীরতা এতই হৃদয়স্পর্শী যে, এটি কেবল মুসলিম সমাজেই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালি পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। সভায় অমর এই কথাশিল্পীর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক সিদ্ধান্ত ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় ০৮:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬