ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

কুড়িগ্রামের ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টায় ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক ও অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের পাশে থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক খাদেমুল ইসলাম সর্দার, সদস্য এস এম সোহেল ইসলাম রাতিন, মোঃ আব্দুল আলিম, বিমল চন্দ্র মোহন্ত, আলহাজ্ব এনায়েত পারভেজ, রাশেদুল ইসলাম রাশেদ সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

আপডেট সময় ০৮:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬