ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

নেত্রকোনা পূর্বধলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীর পাড়ে মাটি উত্তোলন

পূর্বধলায় ৫০ হাজার টাকা জরিমানার পরও মাটি কাটার অভিযোগ উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া লাওয়ারী নদীর পাড় থেকে সরকারি ভূমির মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ড্রেজার মালিকের বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পরও মাটি উত্তোলন অব্যাহত রাখার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, আতকাপাড়া এলাকায় লাওয়ারী নদীর পাড়ের সরকারি ভূমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে নদীর পাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি নদীর নাব্যতা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসী জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে এলাকা পরিদর্শন করে মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই পুনরায় মাটি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ তাদের। স্থানীয়দের দাবি, সরকারি ভূমি থেকে এভাবে মাটি উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙনের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বলেন, গত বৃহস্পতিবার আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে মাটি উত্তোলনের বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। স্থানীয় বাসিন্দারা বলছেন, জরিমানা ও প্রশাসনের নিষেধাজ্ঞার পরও যদি মাটি উত্তোলন অব্যাহত থাকে, তাহলে বিষয়টি আরও কঠোরভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারি ভূমি ও নদীর পাড় রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি এবং মাটি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

নেত্রকোনা পূর্বধলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীর পাড়ে মাটি উত্তোলন

আপডেট সময় ০৭:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬