ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

“সঠিক তাপমাত্রা ও আদ্রতা সংরক্ষণ করুন, সুস্থ্য থাকুন, বেশি লাভ করুন” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় (হাইব্রিড সোলার অপারেটেড) “ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ এর বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগরে বৃহস্পতিবার কোল্ড স্টোরেজটির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহআলম রাজু, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রসূল নয়ন, উপ সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, কাশিনগর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, কাশিনগর ইউনিয়ন জামায়াত নেতা ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোলায়মান কবির, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মু. জহিরুল হাসান, সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান মজুমদার, হিলালনগর কৃষক গ্রুপের সভাপতি কামাল হোসেন প্রমূখ। প্রকল্পটির সার্বিক তত্বাবধানে ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও আবু কাওসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, হিলালনগরের এ মিনি কোল্ড স্টোরেজটি আপনাদের সম্পদ। এটি যতœ সহকারে তা দেখভাল করার দায়িত্ব আপনাদের সকলের। এটির সঠিক ব্যবহার করা গেলে এ অঞ্চলের কৃষকরাসহ সাধারণ লোকজন অধিক সুফল ভোগ করতে পারবে। উল্লেখ্য, ৩০ সদস্যবিশিষ্ট হিলালনগর কৃষক গ্রুপের সদস্যরা বিনামূল্যে তাদের উৎপাদিত সবজি ও ফলমূল ন্যায্যমূল্যে বিক্রির উদ্দেশ্যে এ কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেতে পারবে বলে কর্তৃপক্ষ জানিয়ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

আপডেট সময় ০৩:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬