ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা পশ্চিমপাড়া এলাকায় যুব সমাজ কল্যাণ সংস্থার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিসকা পশ্চিমপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসকা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম তরফদারের সুযোগ্য (সন্তান) ছাত্রদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন রাসেল তরফদার। এছাড়া উপস্থিত ছিলেন হারেছ মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, যুব সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করতে এ ধরনের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিসকা পশ্চিমপাড়া যুব সমাজ কল্যাণ সংস্থা এলাকার তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করবেÑএটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, যুবকদের নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- ব্যবস্থা করবেন আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।
সংবাদ শিরোনাম
তারাকান্দায় বিসকা যুব সমাজ কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন
-
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 17
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























