ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর Logo গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo ক্যান্সার সচেতনতামূলক সংলাপ ও পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ Logo উপকুলের লবনাক্ত আবহাওয়া মাটিতে সাবেক ব্যাংকার জিয়াউদ্দিনের মাল্টা চাষে সফলতা Logo টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে নতুন এডহক কমিটি, সভাপতি সরকার জাবেদ আহমেদ Logo শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা Logo লোহাগাড়ায় ১০০ মিটারের মধ্যে ৯টি অবৈধ করাতকল গিলে খাচ্ছে সংরক্ষিত বনাঞ্চল Logo চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী

শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি। এ সময় তিনি বলেন, সফরকালে প্রতিনিধি দল বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ ও চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানির সম্ভাব্যতা এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোকপাত করেছেন। পোষাক শিল্প, পাটের তৈরি বিভিন্ন পণ্য ও আম থেকে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা বেশ আগ্রহ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পরিচালক জাকির হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আমিন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, ইত্তেফাকের প্রতিনিধি সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন, দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক আঞ্চলিক প্রতিনিধি মোঃ আমিনুল হক ও সফিকুল ইসলাম বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলামসহ অন্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর

শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬