ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের কর্মশালা ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এখনই পরিকল্পিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভূমির সুষ্ঠু ব্যবহার ও কৃষিজমি সংরক্ষণে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার এ.আর.এম খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জিআইএস স্পেশালিস্ট মোঃ মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ জোবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী জাকির হোসেন আকন্দ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার এ.আর.এম খালেকুজ্জামান বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে মৌজা ও প্লটভিত্তিক ভূমির তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল ভূমি জোনিংয়ের মাধ্যমে কৃষিজমি, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, শিল্পাঞ্চল, জলাশয় ও অন্যান্য ভূমি আলাদাভাবে চিহ্নিত করা যাবে। ফলে অপরিকল্পিত ভূমি ব্যবহার রোধের পাশাপাশি কৃষিজমি ও জলাশয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হলে ভূমি সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ আরও সহজ হবে। পাশাপাশি ভূমি ব্যবহারের ধরন পরিবর্তনের তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করাও সম্ভব হবে। তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের কারণে দেশের ভূমির ওপর চাপ দিন দিন বাড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এখন থেকেই পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের কর্মশালা ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এখনই পরিকল্পিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে

আপডেট সময় ০৮:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬