কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, র?্যালি ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র?্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র?্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্ত্বরে এসে র?্যালিটি শেষ হয়। পরে অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও ২০২৫ সালে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৫৬ জন শিক্ষককে সম্মাননা হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম আরিফের সভাপতিত্বে উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এ সময় তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। সেই নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের জন্যই আজকের দিনটি। পুরোবিশ্বে শিক্ষকদের সম্মানে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এসময় শিক্ষকদের ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু যোবায়ের আল মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নারগিস ফাতেমা তোকদার, কৃষ্ণমঙ্গল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকার, উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম সরদার, লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম বরকত উল্যাহ, নুবেশ্বর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাহাতাব হোসেন, জামাত নেতা ও সহকারী শিক্ষক মাহফুজার রহমান, মুছুল্লিপাড়া বাহার উল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবু সাদাৎ ওসমান গনী। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
উলিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান
-
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















