ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান

ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিং করছে ডিবিপ্রধান, ইনসার্টে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিওটির সত্যতা মিলেছে। তবে ওই অডিওর মাধ্যমে তিনি কোনো তথ্য পাচার করেছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
গতকাল বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট থানার ওসির যে অডিও রেকর্ড পাওয়া গেছে, তা নিশ্চিত করা গেছে। সেটি তার কণ্ঠ ছিল। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে এগুলো বিস্তারিত তদন্ত চলছে।
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে নিয়ে কী পাওয়া গেছে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘প্রাথমিকভাবে তার যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছিল, সেটা তাকে রিমান্ডে নিয়ে এসে ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে যে, এটা তার ভয়েস। তার কণ্ঠস্বরই রেকর্ড করা হয়েছে। এটা অন্য কোনোভাবে বানানো হয়নি। এর পেছনে কী আছে, কোন পরিপ্রেক্ষিতে সে আলাপ আলোচনা করেছে, কোথায় করেছে, কার সঙ্গে করেছে-এগুলো আমরা তদন্ত করছি।’
ডিবিপ্রধান আরও বলেন, ‘ভয়েস আমরা কোর্টের পারমিশনে নিয়েছি। নিয়ে সিআইডি থেকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছি।’
গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায় বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগের কথাও ওই অডিওতে ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান

আপডেট সময় ০২:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬