ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন Logo জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে:বিরোধীদলীয় নেতা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী Logo সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রশিক্ষণ হবে বিনা খরচে

নাচোলে মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক ‘মানবকণ্ঠ’ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) নাচোলের রাজফুড ক্যাসেলে নাচোল ইলামিত্র প্রেসক্লাবের এ অনুষ্ঠানের আয়োজন করে। দৈনিক মানবকণ্ঠের নাচোল প্রতিনিধি ও নাচোল ইলামিত্র প্রেসক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম.মজিদুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নাচোল পৌর জামায়াতের আমির ও মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম, বিএনপি নেতা তারিকুল ইসলাম তারেক, নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবু। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সংবাদপত্রের ভূমিকা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে চাঁপাইনবাবগ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড

নাচোলে মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০১:৩৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬