নওগাঁর বদলগাছীতে গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ অক্টোবর বেলা ১১ টায় ২০২৫-২০২৬ অর্থ বছরের গ্রাম পুলিশদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বদলগাছীতে গ্রাম পুলিশদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ
-
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় ০১:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 10
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























