ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo হানিফের মৃত্যুদণ্ড , ৩ জনের আমৃত্যু কারাদণ্ড Logo ​নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ Logo ডিসকর্ডে থাকা আপনার ব্যক্তিগত বার্তাও চলে যেতে পারে গুগল সার্চে Logo ডায়াবেটিস থাকলে আঙুর নাকি আপেল খাবেন? Logo শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা Logo মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায় Logo আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে : তাহসিফের বাবা

শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা

  • বিনোদন
  • আপডেট সময় ১০:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • 3

কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘স্বামী’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক দেওয়ান নাজমুল। ‘শিশির ভেজা চোখ’ নামের এই ছবির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ঢাকা জেলার শ্রীনগরে চলছে ছবিটির দৃশ্যধারণ।ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাজরিপা, শিপন মিত্র, সাব্বির আহমেদ, বদ্দা মিঠু, শিবা শানু, শিরীন আলম, রেশমী, ববি, জ্যাকি, ফিরোজ আলম, নৈরিতা ও অধরা চৌধুরীসহ অনেকে।দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নির্মাণে ফিরেছেন দেওয়ান নাজমুল। এর আগে যৌথ প্রযোজনায় ‘সীমারেখা’ এবং নিজস্ব প্রযোজনায় ‘নাকফুল’ ও ‘তোরে কত ভালোবাসি’ সিনেমা নির্মাণ করেন তিনি। পাশাপাশি বেশকিছু নাটকও পরিচালনা করেন।‘শিশির ভেজা চোখ’ নির্মাণের কারণ ব্যাখ্যা করে পরিচালক বলেন, শরৎচন্দ্রের সাহিত্যকর্মটি অনেক পুরোনো হলেও মানুষের আবেগের পরিবর্তন হয়নি। আধুনিকতা ও ডিজিটাল প্রযুক্তির প্রভাবে সমাজে বড় ধরনের রূপান্তর ঘটলেও মানুষের শিকড় বদলায়নি।কেন শরৎচন্দ্রের ‘স্বামী’ বেছে নিলেন এমন প্রশ্নে দেওয়ান নাজমুল বলেন, শরৎচন্দ্রের অন্য লেখার চেয়ে ‘স্বামী’তেই তাকে বেশি উপলব্ধি করেছি। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে সিনেমাটিক পরিমার্জন ছাড়া শরৎচন্দ্রকেই সমুন্নত রাখার চেষ্টা করেছি। তার চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণার পরশ ছবিটির প্রতিটি দৃশ্যেই পাওয়া যাবে।ছবির গল্পের কেন্দ্রে রয়েছে মিনি, ঘনশ্যাম ও নরেনের সম্পর্ক। ছোটবেলায় প্রেমের সম্পর্কে জড়ালেও মিনির বিয়ে হয় বয়সে বড় ও বিপতœীক ঘনশ্যামের সঙ্গে। অনিচ্ছার এই বিয়েতে প্রথমদিকে স্বামীর প্রতি মানসিক দূরত্ব ও বিতৃষ্ণা অনুভব করে সে। ঘনশ্যামের শান্ত, সহিষ্ণু ও কর্তব্যপরায়ণ স্বভাবও সহজে বুঝতে পারে না মিনি।একপর্যায়ে মিনির পুরোনো প্রেমিক নরেন ফিরে আসে। তার হাত ধরে চলে যাওয়ার চেষ্টা করলেও পরে ঘনশ্যামের নিঃস্বার্থ ভালোবাসা ও মর্যাদার মূল্য উপলব্ধি করে মিনি। অনুশোচনা নিয়ে ফিরে আসে স্বামীর কাছে। এভাবেই গল্পে উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, উপলব্ধি ও নারীর মর্যাদার প্রসঙ্গ।সিনেমাটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সংলাপ সংযোজন ও গীত রচনা করেছেন দেওয়ান নাজমুল। চিত্রগ্রহণে তপন আহমেদ। সংগীত পরিচালনা করছেন আলাউদ্দিন হক ও আলী আশরাফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক মো. শহিদুল হক ছবিটি সম্পাদনা করছেন। এমপ্যাথি প্রযোজিত সিনেমাটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মো. আলমগীর হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা

আপডেট সময় ১০:৫২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬