ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo হানিফের মৃত্যুদণ্ড , ৩ জনের আমৃত্যু কারাদণ্ড Logo ​নানা আয়োজনে বোরহানউদ্দিন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ Logo ডিসকর্ডে থাকা আপনার ব্যক্তিগত বার্তাও চলে যেতে পারে গুগল সার্চে Logo ডায়াবেটিস থাকলে আঙুর নাকি আপেল খাবেন? Logo শরৎচন্দ্রের সাহিত্যকর্ম নিয়ে নতুন সিনেমা Logo মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায় Logo আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে : তাহসিফের বাবা

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল। আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলোর ৪০ মিনিটের ম্যাচ হচ্ছে।বাংলাদেশের শুরুটা হয়েছিল ‘জি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস।গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ওয়েলসের সঙ্গে ড্র করলেও পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারতে হয়েছিল দলটিকে।তবে নকআউট পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কিশোররা। এর আগে সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি।এবার মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো তারা। শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ১০:৫৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬