ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নিউইয়র্কের আয়নাঘরে প্রভানিউইয়র্কের আয়নাঘরে প্রভা

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 7

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটকে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন। সম্প্রতি কাজ করেছেন একটি সিনেমায়। অভিনয়ে ব্যস্ততার ভিড়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। ভ্রমণবিলাসী একজন তারকা হিসেবে তার পরিচিতি রয়েছে। নানা জায়গায় বেড়ানোর ঝলক প্রায়ই দেখা যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমে।দেশ-বিদেশের নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যতিক্রমী এক পর্যটনকেন্দ্রে তোলা কিছু ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে তোলা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে টুকটুকে লাল পোশাকে। চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে এক দৃষ্টিনন্দন দৃশ্য। রৌদ্রোজ্জ্বল দিনের আলোয় লাল পোশাকের সঙ্গে আয়নাঘরের ঝলমলে পরিবেশ ছবিগুলোতে যোগ করেছে ভিন্ন মাত্রা।এদিন প্রভার পরনে ছিল নেটের পেটাল স্লিভসের বেল্টযুক্ত ক্ল্যাসিক ড্রেস। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক, কানে ছোট পার্লের দুল। কাঁধে ছিল লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত ওয়ান ভ্যান্ডারবিল্ট ভবনের ৯১, ৯২ ও ৯৩ তলায় বিস্তৃত সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট। এটি কেবল পর্যবেক্ষণকেন্দ্র নয়, বরং আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি এক ব্যতিক্রমী পর্যটন অভিজ্ঞতা। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং নানা ধরনের অপটিক্যাল ইল্যুশন পর্যটকদের মুগ্ধ করে।নিউইয়র্ক শহরের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি এখানে পাওয়া যায় ভিন্নধর্মী ছবি তোলার সুযোগ। প্রভার সাম্প্রতিক ছবিগুলোতেও সেই আয়নাবাজির জাদু যেন নতুন করে ধরা দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

নিউইয়র্কের আয়নাঘরে প্রভানিউইয়র্কের আয়নাঘরে প্রভা

আপডেট সময় ০৮:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬