বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ করা।কলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, বিএনপি নেতা সাইফুল মুন্সি, মান্নান মিয়া, হিমু বক্তিয়ার, শাহিন তালুকদার, মাহদুন জাহিদ জয়, মোল্লা হোসাইন, আশ্রাফুল আলম বিপুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুল ইসলাম জুয়েল, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, স্বেচ্ছাসেবকদল নেতা হাসান হাওলাদার, মাসুম শিকদার, সাব্বির হোসেন ও আনোয়ার মোল্লা প্রমুখ। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু বলেন, একটি সুস্থ, মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। তিনি বলেন, পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশীয় কৃষ্টি-সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের উদ্যোগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ক্রিকেট খেলার সামগ্রী, ফুটবলসহ বিভিন্ন ১৭টি ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ
-
আগৈলঝাড়া প্রতিনিধি - আপডেট সময় ০৮:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















