ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কমলগঞ্জের মুন্সিবাজারে ৪র্থ বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিল Logo টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেলেন মধূপুরের (ওসি) একেএম ফজলুল হক Logo মাদক থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ার আহ্বান টুঙ্গিপাড়ার ইউএনও দিদারুল আলমের Logo প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য খাতে লুটপাটের কারণে হাসপাতালগুলোতে ওষুধ ও ভ্যাকসিনের সংকট’স্বাস্থ্যমন্ত্রী Logo পাঁচ কোটি টাকার ইকোপার্কে ধ্বংসের ছাপ Logo দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ Logo তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ ও বাউল কামালের গীতকথা নিয়ে গান গাইলেন খবরপত্র প্রতিনিধি আল হেলাল Logo দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন Logo জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’’ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন

মাদক থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ার আহ্বান টুঙ্গিপাড়ার ইউএনও দিদারুল আলমের

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) মো. এমদাদুল হক। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, মাদক সমাজের একটি ক্যানসার। মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং নিজের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সমাজের আশপাশে কোনো মাদকাসক্ত ব্যক্তি বা মাদকসংক্রান্ত কর্মকা- চোখে পড়লে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবার নানা সংকটের মুখে পড়ে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক সাজেদুল হক বলেন, নিজের চোখে তিনি দেখেছেন, একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়। এর প্রভাব শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সমাজেও ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। তাই যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও কর্মমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে নারকেল ও সফেদাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। উল্লেখ্য, জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে টুঙ্গিপাড়ায় আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল, মাদকমুক্ত ও সমাজ উন্নয়নে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগস :

কমলগঞ্জের মুন্সিবাজারে ৪র্থ বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিল

মাদক থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ার আহ্বান টুঙ্গিপাড়ার ইউএনও দিদারুল আলমের

আপডেট সময় ০৮:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬