স্বাধীনতার প্রায় ৫৫ বছরে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) এই আসনে বিভিন্ন দলের প্রার্থীরা এই অপরুপ সৌন্দর্য্যর লীলাভূমি ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত দোয়ারাবাজারের খাসিয়ামারা নদীতে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরণী পাড় হলেও কাজের কাজ কিছুই হয়নি। উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া ও মাটগাঁও নদী তীরবর্তী এই দুই গ্রামের মাঝখানে খাসিয়ামারা নদীটির অবস্থান হওয়াতে এই দুটি গ্রামের লোকজন প্রতিবছর নিজেরা চাঁদা তুলে নদীতে ৭০০ শত মিটারের অধিক লম্বা বাশেঁর চ্যাটাই দ্বারা সাঁকো তৈরী করেন। প্রতিদিন এই নদীর অপরুপ সৌন্দর্য্য দেখতে রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন তিন হাজারের অধিক মোটর সাইকেল ও দুই শতাধিক সিএনজি দিয়ে প্রায় ২০ হাজারেরও অধিক যাত্রী ও পর্যটকরা জীবনের ঝুঁকি নিয়ে এই বাশেঁর ছাটাই এর সাঁকো দিয়ে পারাপার হন এবং জরুরী প্রয়োজনে সাধারন লোকজন এই বাশেঁর সাকো দিয়ে দোয়ারাবাজার উপজেলা,ছাতক উপজেলা,জেলা শহর সুনামগঞ্জ ও অন্যদিকে সিলেটের তামাবিলে সাধারন জনগন যাতায়াত করে থাকেন। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী সহ পরিবহনকৃত মোটর সাইকেলে করে সাঁকো পারাপারে প্রায় সময়ই র্দূঘটনায় পতিত হন। নদী তীরবর্তী দুই পারের ১৫টি গ্রামের ২০ হাজারেরও বেশী মানুষ দরিদ্রসীমার নীচে বসবাস করার কারণে তাদের জীবনমানের কোন উন্নয়ন ঘটেনি। বিশেষ করে গর্ভবর্তী মহিলাদের নিয়ে এই নদী পারাপারে পড়তে হয় তাদের চরম বিপাকে। তাদের দাবি আর প্রতিশ্রুতি নয় তারা এবার বাস্তবে এই খাসিয়ামারা নদীতে সেতু দেখতে চান। এই নদীর উপর সেতু নির্মাণ হলে প্রতিটি গ্রামের ঝরে পড়া শিক্ষার্থীরা যেমন উচ্চ শিক্ষার সুযোগ পাবেন তেমনি ঐ এলাকায় কৃষিজমিতে ফলনকৃত বিভিন্ন ধরনের পণ্য যেমন কাচামাল শাক সবজি, ধান চাল ও মাছ পরিবহনের মাধ্যমে শহরে নিয়ে বিক্রি করতে পারলে স্থানীয় লোকজন লাভবান হবেন। স্থানীয় স্কুল ছাত্র ও পর্যটকরা জানান, বর্তমান সরকার ও স্থানীয় এমপি এবং প্রশাসন আন্তরিক হলে এই খাসিয়ামারা নদীর উপর সেতু নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা তাদের। জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন বলেন,এই খাসিয়ামারা নদীতে একটি সেতু নির্মাণ জরুরী। আমরা উধর্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত একটি সেতু (ব্রীজ) নির্মাণ করার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, খাসিয়ামারা নদীটি পাহাড়ী ঢলের বালির আগ্রাসনের ফলে নাব্যতা হারিয়ে ফেলেছে। আমরা এখানে নদী খননসহ একটি ব্রীজ নির্মাণের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের সীমান্তবর্তী পর্যটনখ্যাত খাসিয়ামারা নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে ১৫ গ্রামবাসী
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০৩:০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















