ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১/১১/২৬) নবীনগর উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সমাজকল্যাণ সমিতির উদ্যোগে সৈনিক হোটেলের তৃতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু কাউছার, সাধারণ সাম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল কামাল হোসেন, অবসরপ্রাপ্ত সার্জন জসীমউদ্দীন, অর্থ সম্পাদক লেন্স কর্পোরাল দুলাল মিয়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সৈনিক আশরাফুল হক। সভায় সশস্ত্র বাহিনীর অবদান ও অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ শিরোনাম
নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা
-
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি - আপডেট সময় ০২:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















