ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে জনস্বার্থ বিরোধী কর্মকান্ডের একাধিক অভিযোগ Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের ২২তম পর্ষদ সভা  Logo পলাতক স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না-এমপি হাফিজ ইব্রাহিম Logo সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে দুই ক্যাটাগরীতে ১ম (গোল্ড) পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি Logo বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত Logo রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম ‘রাঙামাটি উপশাখা’ উদ্বোধন Logo এসএমই পণ্য মেলার শেষ দিনে কৃষি ব্যাংকের প্রায় ৩.৫ কোটি টাকা ঋণ বিতরণ Logo জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা Logo জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ Logo নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে জনস্বার্থ বিরোধী কর্মকান্ডের একাধিক অভিযোগ

চাঁদাবাজি, পুকুর বেদখল, জমি বেদখল, মারধর ও মানুষের উপর জুলুম করার অপরাধে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন। জনস্বার্থ বিরোধী কর্মকান্ডের একাধিক অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। এছাড়াও অসংখ্য অভিযোগ মানুষের মুখে-মুখে। তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিদ্যুৎ সরকার ও তার অন্যতম সহযোগী তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. গোলাম রাব্বানী অপরাধ জগতের ত্রাস বনে গেছেন ২০২৪ সালের ৫ আগষ্টের পর। বিদ্যুৎ বাহীনী নামে গড়ে তুলেছেন নিজস্ব বাহীনী। কে এই বিদ্যুৎ সরকার: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের আদার পাড়ার মৃত বরাত সরকারের ছেলে মো. বিদ্যুৎ সরকার(৩৫)। পড়ালেখায় অক্ষরজ্ঞান সম্পন্ন। বিশেষ করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফসার আলী ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের হাত ধরে রাজনীতির উত্থান ২০২০ সালে। এর আগে তালম ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন তিনি। তালম ইউনিয়নের প্রেক্ষাপট: উপজেলার আট ইউনিয়নের মধ্যে সীমান্তবর্তী একটি ইউনিয়নের নাম ১ নং তালম ইউনিয়ন। আয়তন ৮৫. ৩৮ বর্গ কিলোমিটার। ৯টি ওয়ার্ডে গ্রাম রয়েছে ৩৬টি। গ্রামগুলো বিচ্ছিন্ন। এখানকার স্থায়ী বাসিন্দা প্রায় ৪০ হাজার। শিক্ষার হার তুলনামূলক কম। অধিকাংশ মানুষ কৃষিজীবী ও দিন মজুর। নাটোর জেলার সিংড়া উপজেলা, বগুড়া জেলার নন্দিগ্রাম ও শেরপুর উপজেলা এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সীমান্তে তালম ইউনিয়ন। তাড়াশের ৭টি ইউনিয়নের তুলনায় তালম ইউনিয়নের আয়তন বড়, জনসংখ্যাও বেশি। অতীতের অপরাধ চিত্র: তৎকালীন সময়ে চরমপন্থীদের আতুর ঘর ছিল তালম ইউনিয়ন। এখনো উত্তরবঙ্গে সবচেয়ে বেশী রোড ডাকাতির ঘটনা ঘটে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তালম ইউনিয়নের বেড়খালী এলাকায়। বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানীর বিরুদ্ধে ৩২৬ ধারাসহ আদালতে বিচারাধীন মামলা: তালম পান্ডুরা পাড়ার ইলিয়াস হোসেন জিন্নাহ নামে একজন ইলেট্রনিক্স ব্যবসায়ী বলেন, ৫ আগষ্টের পর আমার ৩ বিঘা আয়তনের একটি পুকুর ও ১ বিঘা ফসলি জমি বেদখলে নিয়েছে বিদ্যুৎ সরকার। পুকুর বেদখল ও জমি বেদখল কেন্দ্র করে বার বার হামলা করা হয়েছে আমার উপর। নির্মমভাবে মেরে আহত করা হয়েছে আমাকে। জীবন হারানোর আশঙ্কায় নিজ গ্রামে যেতে পারিনা। ভাড়া বাসায় তাড়াশ উপজেলা সদরে থাকি। বিদ্যুৎ সরকারসহ তার বাহীনীর ৬ জনের নামে আদালতে মামলা বিচারাধীন। তালম আদার পাড়ার নজরুল ইসলাম নামে একজন কৃষক বলেন, বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি ৪০ শতাংশ পুকুর রয়েছে আমাদের। খানিকটা খাসের জায়গা রয়েছে পুকুরের মধ্যেই। সেই সুযোগ নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে বিদ্যুৎ সরকার। তালম ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম বাড়িতে এসে চাঁদার টাকা চায়। কোনো চাপের মুখে টাকা দিতে রাজি নই আমি। পরে আমাকে মারার জন্য দেশীয় অস্ত্র নিয়ে দিনের বেলায় পাড়ার উপর মোহড়া দিয়ে যায়। ভয়ে রাত দশটার দিকে লুকিয়ে বাড়িতে ঢুকি। কয়েকদিন পর জরুরি প্রয়োজনে তালম সাহেব বাজারে যাই। সেখানে বিদ্যুৎ সরকার, গোলাম রাব্বানী ও আমিরুল ইসলাম বেধরক পেটাতে থাকে আমাকে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি আমি। নজরুল ইসলামের ছোট ভাই কৃষক রবিউল ইসলাম বলেন, ভাইকে মারার খবর শুনে ছুটে যাই আমি। গিয়ে দেখি আমার বড় ভাই নজরুল ইসলাম বাজারের মধ্যে রাস্তার উপর পড়ে আছে। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। চিকিৎসার জন্য প্রথমে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগ থেকেই রেফার করা হয় সিরাজগঞ্জ সদর হাসপাতালে। সাত দিন সদর হাসপাতালে চিকিসা চলে। সিরাজগঞ্জ থেকে রেফার করা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হলেজ হাসপাতালে। দীর্ঘ এক মাস চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আমার ভাই! পুকুর বেদখল ও মারধরের ঘটনায় বিদ্যুৎ সরকার, গোলাম রাব্বানী, আমিরুল ইসলামসহ ৯ জনের নামে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ভুক্তভোগীরা আরো বলেন, তালম ইউনিয়নের ভদ্রাবতী নদীর গা ঘেঁষে নাটোর জেলার সিংড়া উপজেলার পিপলশন গ্রাম। পিপলশন মৌজার ৯ বিঘা জমি বেদখলে নেওয়ার চেষ্টা করে বিদ্যুৎ সরকারসহ তার বাহীনী। এ নিয়ে নাটোর আদালতে মামলা রয়েছে। ৫ আগষ্টের পর ৩২৬ ধারাসহ মামলা ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ডজনখানেক বিদ্যুৎ সরকার ও তার অন্যতম সহযোগী গোলাম রাব্বানীর বিরুদ্ধে। জনস্বার্থ বিরোধী কান্ড: তালম ইউনিয়নের খোসালপুর গ্রামের খাস পাড়ার বাসিন্দা মোতালেব হোসেন বলেন, ৭০ কোটায় বয়স আমার। এমন দুর্বৃত্তায়ন আগে দেখিনি আমি। বোরো ধানের জমিতে পানি সেচ দেওয়ার ৭ হাজার টাকা পাওয়া যেত জাহাঙ্গীর হোসেন নামে এক কৃষকের কাছে। আমাকে টাকা দিতে সময় ক্ষেপন করতে থাকে। একপর্যায়ে আমার বিরুদ্ধেই তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকারে কাছে অভিযোগ করে জাহাঙ্গীর। তুচ্ছ ঘটনায় বিদ্যুৎ সরকার ও তার অন্যতম সহযোগী গোলাম রাব্বানী লোকজন নিয়ে এসে আমাদের ৩০ বছর চলাচলের একমাত্র গ্রামীণ রাস্তার প্রায় ৩০০ ফুট কেটে রাস্তা ভেঙে দেয়। রাস্তার চারিপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তার মাঝখানে ইউক্যালিপটাস গাছের চারা রোপন করে রেখে যায়। তালম খাস পাড়ার দুই শতাধিক মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারেনি প্রায় এক মাস। পাড়ার বড়রা অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে পারলেও শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়া একেবারে বন্ধ হয়ে যায়। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা পূনরায় চলাচলের উপযোগী করে দেওয়া হয়। ৩০ বছর পূর্বে জনস্বার্থে আমার জমির উপর দিয়ে গ্রামীণ রাস্তাটি দেওয়া হয়। গোন্তা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, সরকারি সম্পত্তি তালম খেলার মাঠের চার পাশের গাছ বেচে দেয় তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম রাব্বানী ও তার লোকজন। প্রায় লাখ টাকা মূল্যের গাছ কেটে রাতের মধ্যেই সরিয়ে ফেলে। নিজ দলীয় নেতাকর্মীর উপর জেল-জুলম: তালম মধ্য পাড়ার বাসিন্দা, তালম ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক হাসেম আলী বলেন, ৮৮ সাল থেকে বিএনপি করি আমি। এ জীবনে একটি ভোট বিএনপির বাইরে দেইনি। অথচ ৫ আগষ্টের পর আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলাতেই জেল খাটানো হলো আমাকে। হাইকোর্ট থেকে জামিনে রয়েছি আমি। তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার ও তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম রাব্বানী ৫ আগষ্টের পর ব্যাপক লুটতরাজ শুরু করে। নিজ দলের সম্মান অক্ষুন্ন রাখতে তাদের প্রতিহত করার চেষ্টা করি আমি। এসবই কাল হয়ে দাঁড়ায় আমার জন্য। আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকা ভিত্তিক আওয়ামী নেতা কর্মীদের নামের তালিকা চাওয়া হয়। সেই সুযোগে বিদ্যুৎ সরকার ও গোলাম রাব্বানী তালম ইউনিয়ন আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক হাসমত আলীকে বাদ রেখে বিএনপির ক্রিড়া সম্পাদক আমাকে (হাসেম আলী) মামলার আসামী হিসেবে তালিকাভুক্ত করে। বিশেষ করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফছার আলী ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল সবই জানেন। অন্য কারো যেন আমার মতো দুখের কপাল না হয়। এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কোথাও বিচার দেওয়ার জায়গা নেই আমার। তালম ৯ নং ওয়ার্ডের শিব পাড়ার বাসিন্দা ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান বলেন, তালম খেলার মাঠের চারপাশে বেড়ে ওঠা কয়েকটি বড় ইউক্যালিপটাস গাছ জোরপূর্বক কেটে নেয় তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক গোলাম রাব্বানী। আমার নিজহাতে রোপন করা ছিল গাছগুলো। সাবেক বিএনপি নেতা হিসেবে দায়িত্ববোধ ও খিছুটা দরদের জায়গা থেকে বাধা দেওয়ার চেষ্টা করি আমি। উল্টো আমাকেই মারার জন্য তেড়ে আসে গোলাম রাব্বানী ও তার লোকজন। ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছি। গ্রেফতার আতংকে বাড়ির আঙিনার মধ্যে পায়খানার সাথে মই রেখে দিতাম। পুলিশ বাড়িতে এলে যেন পালিয়ে যেতে পারি। এখন নিজ দলের নেতাদের দ্বারাই অসম্মান ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। বেপরোয়া দুর্বৃত্তায়নে অতিষ্ট আপন আত্মীয়জ¦জন ও সাধারণ মানুষ: বিদ্যুৎ সরকারের আপন চাচা তালম পান্ডুরা পাড়ার বাসিন্দা আলহাজ¦ মো. তয়জাল হোসেন বলেন, তার নিজ ভাতিজা বিদ্যুতের কারণে সম্মান নিয়ে সমাজে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। চাঁদাবাজি, পুকুর বেদখল, জমি বেদখলসহ টাকার জন্য হেন কাজ নেই সে করছে না। আমাদের বাধাও মানে না। বরং বাধা দিলে আমাকেও মারতে আসে। বয়োবৃদ্ধ এ মানুষটি আরো বলেন, সেদিনও পান্ডুরার মফিজ উদ্দীনের ছেলে ইলিয়াস হোসেন জিন্নাহকে বেধরক মারধর করেছে পুকুর বেদখল কেন্দ্র করে। রাজনৈতিক পরিচয়ে দলীয় প্রভাব খাটিয়ে তালম ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলেছে বিদ্যুৎ ও তার বাহীনী। তালম পান্ডুরা পাড়ার আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, বিদ্যুৎ বাহীনীর দুর্বৃত্তায়ন বেড়েইে চলেছে। আমরা এগিয়ে না গেলে ইলিয়াস হোসেন জিন্নাহকে হয়তো মেরেই ফেলতো। জিন্নাহদের পুকুরের ৮ থেকে ১০ লাখ টাকার মাছ জোরপূর্বক তুলে নিয়েছে। ৫ আগষ্টের পর একাধিক পুকুরের বেদখল নিয়েছে বিদ্যুৎ সরকার। মাছ ধরার জন্য নিজেরাই জাল বানিয়ে নিয়েছে। তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিদ্যুৎ সরকার বলেন, তালমের খোসালপুর গ্রামের গ্রামীণ রাস্তার কিছুটা জায়গা আমাদের। গ্রামবাসীর কাছে আমাদের জায়গার টাকা চাওয়া হয়। তারা কিছুতেই রাজি হয় না। আমাদের জায়গার আমরা দখল নিয়েছিলাম। ইলিয়াস হোসেন জিন্নাহদের পুকুরের মধ্যে আমাদেরও ৩৩ শতাংশ জায়গা রয়েছে। আমাদের জায়গার দখল আমরা নিয়েছি। সিংড়ার পিপলশন গ্রামের পিপলশন মৌজায় ৯ বিঘা জমিও আমাদের। আওয়ামী লীগের সময় জোরপূর্বক চাষ আবাদ করেছে অন্যেরা। বিএনপি নেতাদের জেল-জুলুমের বিষয়ে বলেন, যে যার অপরাধের শাস্তি পেয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ করেছেন বলে দাবি এই বিএনপি নেতার। তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. গোলাম রাব্বানী বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা ও কারো অভিযোগ সত্য নয়। উল্টো তালম খেলার মাঠের গাছ বিক্রির অভিযোগ তোলেন তালম ৯ নং ওয়ার্ডের শিব পাড়ার বাসিন্দা ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান বিরুদ্ধে। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ আমিনুর রহমান টুটুল বলেন, তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিদ্যুৎ সরকার ও তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. গোলাম রাব্বানী খুবই ভালো ছেলে। তাদের মতো ভালো ছেলেই হয় না। তিনি এও বলেন, “ওদেরকে বলে দিচ্ছি, আপনার সাথে কথা বলে নেবে ”! তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফছার আলী বলেন, তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিদ্যুৎ সরকার ও তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. গোলাম রাব্বানী অ্যাতো কিছু করেছে। অথচ এলাকাবাসি আমাদের জানায়নি।
এলাকাবাসির অভিযোগ সত্য হলে দলীয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিদ্যুৎ সরকার ও তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. গোলাম রাব্বানীকে তিনি চেনেন না। অথচ তিনি যোগদানের পরও বিএনপি নেতা বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চ‘ুর কক্তব্যের জন্য গত শুক্রবার, শনিবার তার দুটো মুঠোফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর তালম ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিদ্যুৎ সরকার ও তালম ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাধারণ মানুষ ও নিজ দলীয় নেতাদের অভিযোগ প্রসঙ্গে দৈনিক খবরপত্রকে বলেন, অভিযোগ প্রমাণিত হলে দলীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ০৮:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬