ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ

গতি আর বাউন্সারে মুগ্ধতা ছড়াচ্ছেন নাহিদ রানা। মুগ্ধতা শুধু দেশেই ছড়াচ্ছেন এমনটা নয়, সীমানা পেরিয়েছেন তিনি। এবারের পিএসএলে যেমন ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়েছেন পেশোয়ার জালমির এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ থাকায় দেশে আসেন নাহিদ।
তাতে যেন স্বস্তি পান পিএসএলের ব্যাটাররা। টি-টোয়েন্টি দলে না থাকলেও পরে আর পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে যাওয়া হয়নি তার। ২৩ বছর বয়সী পেসারের ওয়ার্কলোডের কথা চিন্তা করেই তাকে বিসিবির অ্যাডহক কমিটি অনাপত্তিপত্র দেয়নি। তবে গত মঙ্গলবার পেশোয়ার ফাইনালে ওঠায় নাহিদকে শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষ। এ জন্য অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের কাছে অনুরোধ করেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। জাভেদের ডাকে সাড়া দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়কও। নাহিদকে ফাইনালে খেলার অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।
তামিমকে তাই ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে নাহিদের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ।
পেশোয়ারের মালিক লিখেছেন, ‘পিএসএল-১১ ফাইনালের জন্য নাহিদকে অনাপত্তিপত্র দেওয়ায় তামিমকে ধন্যবাদ।’ দেশে ফেরার আগে ৪ ম্যাচ খেলেছেন নাহিদ। ৭৬ রান খরচ করে ঝুলিতে ভরেছেন ৭ উইকেট। শিকারের থেকেও গুরুত্বপূর্ণ তার বোলিং ইকোনমি। ইকোনমির হিসেবে ৫.৪২ গড়ে রান খরচ করে এখনো টুর্নামেন্টের সেরা পেসার তিনি। আগামী ৩ মে লাহোরে ফাইনাল হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ

আপডেট সময় ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬