ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

কবির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বান

লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, উপজেলা শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলায়মান জমাদার, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোশাররফ হোসেন, অধ্যক্ষ খলিলুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আজাদুর রহমান। সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতা ও অসাম্প্রদায়িক দর্শন আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। নজরুলের আদর্শ ধারণ করে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

কবির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বান

আপডেট সময় ০১:৪৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬