ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

দেশে ফিরেই ব্যস্ত শাকিব খান

  • বিনোদন
  • আপডেট সময় ০৯:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 70

দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন শাকিব। দীর্ঘ এই সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু কাজও করেছেন তিনি। সব কাজ শেষ করে দুই মাস পর দেশে ফিরলেন এই অভিনেতা।
দেশে ফিরেই অবশ্য বিশ্রামে যাওয়ার সুযোগ নেই শাকিবের। সামনে রয়েছে একাধিক সিনেমার কাজ। প্রথমে ‘সোলজার’ সিনেমার বাকি অংশের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আগামী সপ্তাহে সিনেমাটির কয়েকটি দৃশ্যের কাজ শেষ করবেন তিনি।
‘সোলজার’র কাজ শেষ হলেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন শাকিব। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন সিনেমাটিতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তি করেন এই তারকা।
নতুন সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে, তা নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ রয়েছে। কারণ ‘সোলজার’র কাজ শেষ হওয়ার পরই নতুন ছবির সেটে দেখা যাবে শাকিবকে।
এদিকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় অবস্থান করা শাকিব খানের জন্য নতুন কিছু নয়। সিনেমার কাজ ও ব্যক্তিগত প্রয়োজনে নিয়মিতই দেশটিতে যাতায়াত করেন তিনি। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের একটি নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করতে হয় তাকে।
এবারের সফরেও ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের পাশাপাশি সেই নিয়ম মেনেই যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব। তবে দেশে ফিরেই আবারও সিনেমার ব্যস্ততায় ঢুকে পড়ছেন তিনি।
সব মিলিয়ে শাকিব খানের সামনে এখন বেশ ব্যস্ত সময়। একদিকে ‘সোলজার’র বাকি কাজ, অন্যদিকে নতুন সিনেমার শুটিং পরপর দুই সিনেমার কাজে ব্যস্ত থাকবেন ঢালিউডের এই তারকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

দেশে ফিরেই ব্যস্ত শাকিব খান

আপডেট সময় ০৯:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬