মসজিদ কে নিয়ে অতি জরুরী ভিত্তিতে বাস্তবতার নিরিখে কোরআন ও হাদিসের আলোকে যে পরিকল্পনা ও কর্মসূচি নেওয়া যেতে পারে। প্রথমে আমি পবিত্র কোরআনের সূরা বাণী ইসরাইলের ২৩ থেকে ২৭ নম্বর আয়াত তুলে ধরতে চাই এবং বলতে চাই এই কটি আয়াতে কি মূল নির্দেশনা গুলো দেওয়া আছে। এক সাথে আল্লাহর রাসূলের মহান বাণী সমুহ থেকে একটি হাদিস তুলে ধরতে চাই। সুরা বানি ইসরাইলের ২৩ থেকে ২৭ আয়াতে বলা হয়েছে। আয়াত ২৩ বাংলা অর্থ: আর তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উফ’ (বিরক্তিবাচক শব্দ) পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না; বরং তাদের সাথে সম্মানজনক ও নম্রভাবে কথা বলো। আয়াত ২৪ বাংলা অর্থ: এবং তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন’। আয়াত ২৫ বাংলা অর্থ: তোমাদের অন্তরে যা আছে, সে সম্পর্কে তোমাদের রবই অধিক জ্ঞাত। যদি তোমরা সৎকর্মশীল হও, তবে যারা বারবার তাঁর দিকে ফিরে আসে (তাওবাকারী) তিনি তো তাদের প্রতি অধিক ক্ষমাশীল। [আয়াত ২৬ বাংলা অর্থ: এবং আত্মীয়-স্বজনকে তার প্রাপ্য অধিকার দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। আর কিছুতেই অপব্যয় করো না। বাংলা অর্থ: নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। সামাজিক জীবন, পারিবারিক জীবন কে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আল্লাহর রাসূলের বাণী -? অর্থ-আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা’আলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন -আদম সন্তান যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের সওয়াব আমল নামায় পৌঁছা বন্ধ হয়ে যায় তিনটি আমলের সওয়াব ব্যতীত। (১) সাদাকাই জারিয়া, (২) উপকৃত ইলমের খেদমত, (৩) সৎকর্মশীল সন্তানের দোয়া। উল্লেখিত আয়াত ও হাদীসের সার সংক্ষেপ যদি পয়েন্ট আকারে তুলে ধরা হয় তাহলে নি¤œ বর্ণিত নির্দেশনা পেয়ে যাই যা মসজিদ ভিত্তিক সামাজিক কর্মসূচির মূল বিষয় বস্তু হিসেবে গ্রহণ করা যেতে পারে। যার সকল কর্মকান্ডের কেন্দ্র হতে পারে মসজিদে। এক নম্বর কর্মসূচি: তাওহীদ প্রতিষ্ঠা ও শিরক বিদআত মুক্ত সমাজ বিনির্মাণ: আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে শুধুমাত্র তারই দাসত্ব করতে হবে। শিরক মুক্ত দাসত্ব। বিদআত মুক্ত আমল। সুতরাং তোহিদ তথা একত্ববাদের প্রচার ও প্রতিষ্ঠার যত দিক আছে সমস্ত তৎপরতা মসজিদ থেকে নিতে হবে। শিরক ও বিদআত মিশ্রিত আকিদা বিশ্বাস এবং আমলের দিক থেকে মুসলিমদের কে ফিরিয়ে আনতে হবে। তৎপরতার কেন্দ্রস্থল হবে মসজিদ। দুই নম্বর কর্মসূচি: পিতা মাতার মর্যাদা ও অধিকার প্রতিষ্ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এলক্ষ্যে সন্তানদের কে এই ফর্মুলায় গঠন করার যাবতীয় কর্মপরিকল্পনা মসজিদ থেকে গ্রহন করতে হবে। এখানে একটা বিশ্লেষণ ধর্মী আলোচনা করা দরকার। আপনার যদি সন্তান থাকে ছেলে হোক কিংবা মেয়ে। আপনার প্রত্যাশা কি? তাদের থেকে উপকৃত হওয়ার সঠিক উপলব্ধি বা পরিকল্পনা কি? তা আপনার আছে? একজন ঈমানদার মুসলিম হিসেবে আমাদের সন্তানদের নিকট থেকে আমার প্রত্যাশা থাকে এবং থাকা উচিত তা হলো সন্তানেরা আমাদের জন্য ইহ-পারলৌকিক উপকারের প্রধানতম মাধ্যম হবে। অনেকে এই জায়গায় শুধুমাত্র দুনিয়ায় জীবনের কল্যাণ টার্গেট করে থাকেন। এটা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থতার কারণ।পরকাল বিমুখ সন্তানেরা হয়ে উঠে আপনার দুঃখ বেদনার উৎস। এরা নিজেদের জীবন কে ধ্বংস করে আপনার উপর বোঝা হয়ে থাকে আজীবন। আবার দুনিয়ার জীবনে সফল হলেও আপনার কোনো কল্যাণে আসে না।অবশ্য ব্যতিক্রম সব জায়গায় থাকতে পারে তা অস্বীকার করা যাবে না। পক্ষান্তরে ইহ-পারলৌকিক অনুভূতি ও উপলব্ধি সমৃদ্ধ সন্তানের দ্বারা আপনি ইহ কাল পরকালে উপকৃত হবেন এ কথা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে হবে তার প্রয়োজন আছে বলে মনে করি না। সুতরাং সৎকর্মশীল সন্তান তৈরি করতে হলে এক নম্বর কাজ তার জ্ঞান অর্জন শুরু হতে হবে কোরআন শিক্ষা দিয়ে। যার যথাযোগ্য প্রতিষ্ঠান হতে পারে মসজিদ ভিত্তিক মক্তব। সন্তান দের কে ইসলামী ভাব ধারায় ধরে রাখতে হবে। এজন্য প্রয়োজন মসজিদ ভিত্তিক পাঠাগার চালু করার সাথে ইসলামী সাংস্কৃতিক ও ইসলামী দিবস পালন এর মাধ্যমে সন্তান দের আনন্দ বিনোদন এর মধ্যে রাখা অপসংস্কৃতি দিয়ে নয়।যা হতে পারে মসজিদ ভিত্তিক কর্মসূচির মাধ্যমে। অভিভাবক গণ কে বলছি আপনার সন্তান ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রশাসনের কর্মকর্তা হতে পারে, রাজনৈতিক নেতা হতে পারে। মুসলিম হিসেবে কোরআন হাদিস এর বিদ্যা ও আদর্শ কি তাতে বাধা হবে?না বরং তাকে এমন আদর্শে গড়ে তুলবে যা আপনার ইহ-পারলৌকিক জগতের জন্য কাজে লাগবে। আপনি একটু অনুসন্ধান করবেন দেখবেন অসংখ্য দৃষ্টান্ত আপনার সামনে হাজির হবে? ইলমুন ইউনতাফাউ বিহী ভাব অর্থ কোরআন শিক্ষা দান,ইসলামী বই লেখা, মানুষ কে কুপথে পরিচালিত করে না এরকম যে কোন গ্রন্থ ও এই জায়গায় স্থান নিতে পারে,পাঠাগার প্রতিষ্ঠা ইত্যাদি। সন্তান রা তৈরি হবে কোরআন সুন্নাহ এর অনুসারী। আদব, আখলাক হবে মার্জিত। আল্লাহর কাছে দোয়া মোনাজাত এর মাধ্যমে তাঁর রহমত তালাশ করতে শিক্ষা গ্রহণ করবে মসজিদ থেকে। তখন তাদের দ্বারা অন্যায়, অপকর্ম, অশ্লীলতা কখনোই সংঘটিত হবে না। তারা কখনো কিশোর গ্যাং তৈরি করে সন্ত্রাসী কাজে জড়াবে না। এভাবে আজীবনের জন্য একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে। পিতা-মাতার জন্য দোয়া করবে আল্লাহর শেখানো দোয়া -যে বাবা মা ছোট থেকে মায়ার জলে বন্দি রেখে করেছে পালন হে প্রভু! তুমিও তাদের তোমার আরশ ছায়া নীড়ে করিও লালন। অশ্রু সিক্ত চোখে আপনার ছেলে মেয়েদের এই দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবেন না? দোয়া টি তো আল্লাহর তায়ালার শেখানো। কবুল এর গ্যারান্টি দিচ্ছেন আল্লাহর রাসূল। এই ফরমূলায় গড়ে উঠা একটি সন্তান আপনার ইহ-পারলৌকিক সম্পদ তা বোঝার জন্য বেশি জ্ঞানী গুনী হওয়ার দরকার নেই। তিন নম্বর কর্মসূচি সৎকর্মশীল হওয়ার প্রতিযোগিতায়: সকল কে সৎকর্মশীল হওয়ার অনুশীলন করতে হবে যার মারকাজ হবে মসজিদ। পরকালে নাজাত মুক্তির জন্য সৎকর্মের প্রতিযোগিতা অন্যতম শর্ত। আল্লাহর রাসূলের সাহাবীগণ সৎ কাজের প্রতিযোগিতা করতেন। হককুল ইবাদ প্রতিষ্ঠা : আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, ফকির মিসকিন দের যথাযথ হক আদায়ের শিক্ষা ও অনুশীলন। এগুলোর কেন্দ্র যে মসজিদ তা কি অস্বীকার করা যাবে? সকল প্রকার হককুল ইবাদের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা ও বাস্তবায়নের পরিকল্পনা কি মসজিদে গ্রহণ করা যায় না? বিভিন্ন অধিকার, দাবি দাওয়া নিয়ে দ্বন্দ্ব, সংঘাত, মামলা মোকদ্দমা থেকে সমাজের মানুষের যুক্তি দেওয়ার চেষ্টা করা কি যায় না মসজিদ ভিত্তিক সামাজিক কর্মসূচির অংশ হিসেবে? পাঁচ নম্বর অপচয় ও বিলাসিতা মুক্ত পরিচ্ছন্ন জীবন: অপচয়ে অভ্যস্ত ও বিলাসী যুক্ত জীবন মানুষকে সকল অপকর্মের দিকে ধাবিত করে তা কি বিশ্বাস করেন? সুদ, ঘুষ, দুর্নীতি, কালোবাজারি যেগুলোতে লিপ্ত থেকে মানুষ অর্থ কামাই করতে চেষ্টা করে তার মূল কারণ হলো সে তার জীবনকে বিলাসিতায় ভাসিয়ে দিতে চায়এবং সকল মূল্যবান সম্পদের অপচয় করতে দ্বিধা করে না। এই বিষয়ে আলোচনা ও সংশোধন এর স্থান ই তো মসজিদ। ছয় নম্বর সাদাকায়ে জারিয়া: সাদাকায়ে জারিয়া হলো কল্যাণমূলক এমন কাজ যা থেকে মানুষ ও সৃষ্টি জীব অব্যাহতভাবে উপকৃত হতে থাকবে। সাদাকায় জারিয়া নিয়ে আলোচনা, পর্যালোচনা, উদ্বুদ্ধকরণ, অনুশীলন সবকিছু তো মসজিদ থেকেই করা যেতে পারে। সাদাকায়ে জারিয়ার সামাজিক ও আধ্যাত্মিক প্রভাব কতটা সুদুর প্রসারিত তা একটু খেয়াল করি। সকল মুমিন তার অর্জিত অর্থ দিয়ে একটা দুই টা করে সাদাকায়ে জারিয়ার স্মৃতি রেখে যায় তাহলে ঐ সমাজে গুরুত্বপূর্ণ পূর্ণ কোনো কিছু অপূর্ণ থাকতে পারে না। যারা নিজেদের অর্থ দিয়ে সাদাকায়ে জারিয়া করেন বা করতে পারেন তাদের দ্বারা সমাজের মানুষের ক্ষতি হতে পারে না। মানুষের জন্য ছাড় দেয়া এক জন প্রতিবেশীর কষ্ট লাঘবের জন্য ছাড় দেয়া যে সাদাকায়ে জারিয়া তা কি আমরা জানি? সাত নম্বর সালাম বিনিময়ের ব্যপক প্রচলন : সুরা নিসা আয়াত নং ৮৬ বাংলা অর্থ সহ পবিত্র আল-কোরআনের সূরা আন-নিসার ৮৬ নম্বর আয়াতটি আরবি, বাংলা উচ্চারণ এবং অর্থ নিচে দেওয়া হলো: আরবি আয়াত বাংলা উচ্চারণ ওয়া ইযা হুয়িতুম বিতাহিইয়্যাতিন ফাহায়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা; ইন্নাল্লা-হা কানা ‘আলা-কুল্লি শাইয়িন হাসীবা। বাংলা অর্থ “আর যখন তোমাদেরকে অভিবাদন (সালাম) করা হয়, তখন তোমরাও তার চেয়ে উত্তম অভিবাদন করবে অথবা তারই অনুরূপ ফিরিয়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব গ্রহণকারী।” সংক্ষিপ্ত শিক্ষা ও তাফসীর সালামের জবাব: কেউ যদি সালাম বা কোনো ভালো সম্ভাষণ জানায়, তবে তার চেয়ে সুন্দরভাবে (যেমন: ‘আসসালামু আলাইকুম’-এর জবাবে ‘ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ’ বলা) অথবা অন্তত তারই সমানভাবে জবাব দেওয়া ওয়াজিব বা আবশ্যক। সালাম বিনিময়ের ফজিলত সম্পর্কে হাদিস: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন -তোমরা ব্যপক ভাবে সালামের প্রচলন করো অভুক্ত দের খাবার খেতে দাও আত্মীয়-স্বজনের সম্পর্ক বহাল রাখো তোমরা সেই সময়ে রাতে নামাজ আদায় করো যখন মানুষেরা ঘুমিয়ে থাকে তোমরা মনের তৃপ্তির সাথে বেহেস্তে প্রবেশ করো। হিসাব: মানুষের প্রতিটি ভালো আচরণ, সম্ভাষণ কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল কোরআনের বিধান ও আল হাদীসের নির্দেশনা অনুসারে করতে হবে। বিশুদ্ধ ভাবে সালাম আদান প্রদান এর ব্যপক প্রচলন সমাজে পরস্পরের প্রতি স্নেহ শ্রদ্ধা ও ভালোবাসার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরাসরি আল-কোরআন ও আল হাদিস থেকে নেওয়া এই সাত টি কর্মসূচি যদি কোন সমাজের মসজিদকে কেন্দ্র করে গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন করা হয় তাহলে সেই সমাজটা আদর্শ সমাজে পরিণত হতে কতদিন লাগবে? মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রকাশ্যে, গোপনে ইবাদত বন্দেগী তৎসহ মানবতার কল্যাণে সুন্দর সমাজ গঠনে সর্বাত্মক ভুমিকা রাখার মারকাজ বা প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠুক আল্লাহর ঘর মসজিদ সমূহ এই কামনা ও বাসনা রেখে।
অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান
লেখক ওকলামিস্ট
কড়িয়া ইসলামীয়া সিনিয়র আলিম মাদ্রাসা পাঁচবিবি, জয়পুরহাট।
সংবাদ শিরোনাম
মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব
-
অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান - আপডেট সময় ০২:৩৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























