ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

কবি নজরুল বর্ষে মাহে রবিউল আউয়াল

মাহে রবিউল আউয়াল। যে মাসের নাম শুনলে আবেগে আপ্লুত হতে হয়। মন ভরে যায় আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতে রাসুলের মন মাতানো প্রাণ জুড়ানো সুরের মূর্ছনায়-
“তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমার ই সে থা চাঁদ ও দোলে —যেনো ঊষার কোলে রাঙ্গা রবি দোলে।
“হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায় —-সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়—-সে যে আমার কামলি ওয়ালা কামলি ওয়ালা। বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ও তিরোধানের মাস রবিউল আউয়াল। সৃষ্টি কর্তার হাজারো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ ,তাদের মধ্যে মহান ব্যক্তিগণ আল্লাহর নবি ও রাসূল , সেই সব নবি রসুল গণের সর্দার ও সর্ব শেষ নবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সা:। এই ধরাধামে কোনো মহা মানবের নাম দিন রাত চব্বিশ ঘন্টায় প্রতি মুহূর্তে উচ্চারিত হয় তিনি আমাদের নবি রাহম তুল লিল আলামীন। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানা সেই সব মানুষের অতীব প্রয়োজন যারা সফল হতে চান -মানবতার জন্য কল্যাণ কর কিছু করতে চান। জেনে হতবাক হয়ে যাবেন দুনিয়ায় মানব কল্যাণে যাঁরা কিছু করতে চেয়েছিলেন তাঁরাই আল্লাহর রাসূলের জীবনের খুঁটিনাটি বিষয় এমন ভাবে স্টাডি করেছেন যে তাঁদের উদ্দিষ্ট তত্ব বলা যায় পূরোটায় রাসূল এর জীবন থেকেই যোগার করা। তাঁর উপর অবতীর্ণ কোরআন এবং তাঁর মুখ নিঃসৃত বাণী থেকে বিজ্ঞান ও দর্শনের কত যে সুত্র বের হয়ে এসে আবিষ্কারক আর গবেষক গণের পথ কে মসৃণ করেছে তা কি হিসেব করে কুলকিনারা খুঁজে পাবেন? বিশ্ব বিখ্যাত দার্শনিক ও ইতিহাস গবেষক যিনি খৃষ্ট ধর্মের অনুসারী মাইকেল এইচ হার্ট সিদ্ধান্ত নিলেন তিনি একটি গ্রন্থ রচনা করবেন। একশো জন বিশ্ব বিখ্যাত মানুষের জীবন নিয়ে লেখা এক প্রামাণ্য গ্রন্থ। নামের তালিকা তৈরি করে শুরু করলেন গবেষণা। প্রায় এক যুগ ধরে চললো তথ্য সংগ্রহ গবেষণা আর লিখার কাজ। তাঁদের জীবনের যাবতীয় কার্যকলাপ ও কর্মকান্ড মানবতার জন্য তাঁদের অবদান কোনো কিছু বাদ পড়ল না এইচ হার্ট এর গবেষণা কর্মে। গুরুত্ব মর্যাদা অনুযায়ী সিরিয়াল দিতে যাচ্ছেন।বার বার যার নাম এসে তাঁর কলমের ঠোঁটে চেপে বসছে তিনি আমাদের মহান নেতা বিশ্ব নবি মুস্তাফা (সা:) বিশ্ব খ্যাত এই বইটির নাম THE HUNDREDS বিশ্ব জাহানে এমন কোন সভ্য জাতি তালাশ করে পাবেন না যাদের ভাষায় রচিত কবিতা, সাহিত্যে হজরত মুহাম্মদ সম্পর্কে কিছু লিখা নেই। আমাদের বাংলা ভাষার যে সকল কবি, সাহিত্যিক কালজয়ী হয়ে আছেন তাঁরাও তো তাদের মর্যাদা কে উন্নত করেছেন মুহাম্মদ বন্দনা করেই। তাঁর মর্যাদার বিরুদ্ধে কলম ধরেছেন তো কলমের কালি শুকাতে না শুকাতেই তারা কোথায় লুকাবেন রাস্তা খুঁজে পায়নি। নজরুল বর্ষ চলছে। শুনতে থাকুন নাতে রাসুলের মন মাতানো নজরুল গীতি। দেখবেন, হারিয়ে যাবেন এক আধ্যাত্মিক জগতে। নজরুল গীতির সুত্র ধরেই এগিয়ে যাবেন আল্লাহর রাসূল সম্পর্কে জানতে। আপনি এমন এক পথ পেয়ে যাবেন যা আপনাকে পৌঁছে দিতে পারে ইহ পারলৌকিক সফলতার উজ্জ্বল মহা সড়কে।
বালাগাল উলা বি কামালিহি
কাশাফাদ্দুজা বি জামালিহি
হাসুনাত জামিউ খেসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি।
পূর্ণতার শীর্ষে তিনি করেছেন গমন
পূর্ণিমার চাঁন্দের আলো পরাজিত যখন
সৌন্দর্যে ভরে গেছে তার সকল চালচলন
দরূদ পাঠ করো তাঁর শানে সারাক্ষন।

লেখক ও কলামিস্ট
অধ্যক্ষ
কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা
পাঁচবিবি উপজেলা জয়পুরহাট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কবি নজরুল বর্ষে মাহে রবিউল আউয়াল

আপডেট সময় ০৮:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬