ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

শিবগঞ্জে মাদক রেখে ফাঁসানোর প্রতিবাদ ও কৃষকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য রেখে ফাঁসানোর প্রতিবাদ ও কৃষকের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, টোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন হারুন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, আনসার ভিডিপির মোবারকপুর ইউনিয়নের টিম লিডার শামশুল হক, প্রভাত দাস ও বিকাশ কুমার দাসের স্ত্রী দীপালি রাণী দাসসহ অন্যরা। মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে দীপালি রাণী দাস বলেন, আমার স্বামী একজন কৃষক। জমি থেকে ঘাস কেটে শুধু গরু লালন পালন করে। অথচ গত ২৪ এপ্রিল কে বা কারা আমার বাড়ির দরজার সামনে মাদক রেখে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। সহজ সরল ও নিরপরাধ স্বামী বিকাশ দাসের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার করে মুক্তির দাবী করছি। পরিকল্পিতভাবে কৃষককে ফাঁসানো হয়েছে উল্লেখ করে বক্তারা- সুষ্ঠু তদন্তের মাধ্যমে মুক্তির দাবী জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

শিবগঞ্জে মাদক রেখে ফাঁসানোর প্রতিবাদ ও কৃষকের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি

আপডেট সময় ০৯:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬