জামালপুরের মেলান্দহ উপজেলায় চলমান উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়-এর সার্বিক তত্ত্বাবধানে রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে এখন গুণগত মান নিশ্চিত করে কাজ করা হচ্ছে। “মানসম্মত কাজের বিকল্প নেই” এই নীতিকে সামনে রেখে প্রতিটি প্রকল্পে কঠোর কোয়ালিটি কন্ট্রোল বজায় রাখা হচ্ছে। ফলে উন্নয়ন কাজগুলো শুধু দ্রুতই নয়, টেকসইভাবেও বাস্তবায়িত হচ্ছে। উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায় নিয়মিতভাবে দিন-রাত মাঠ পর্যায়ে তদারকি করছেন, যার ফলে কাজের গতি যেমন বেড়েছে, তেমনি কাজের মানও উন্নত হয়েছে। এতে করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি কমছে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেখানে চলাচলে নানা সমস্যা ছিল, এখন সেখানে উন্নত সড়ক ও অবকাঠামোর কারণে জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও উন্নয়ন কাজ হওয়ায় শিক্ষার পরিবেশ আরও উন্নত হয়েছে। সার্বিকভাবে বলা যায়, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়ের দক্ষতা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমে মেলান্দহ উপজেলার উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা ভাসছেন তিনি।
সংবাদ শিরোনাম
মেলান্দহে দৃশ্যমান উন্নয়ন: উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়ের তত্ত্বাবধানে অবকাঠামোতে নতুন গতি
-
রুহুল আমিন রাজু (স্টাফ রির্পোটার) জামালপুর - আপডেট সময় ০৩:১৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- 129
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















