ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

মদন উপজেলায় অন্তঃসত্ত্বা শিশুর মামলায় মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনে চাঞ্চল্যকর ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার (৬ মে) র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব-১৪) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাগরেকে গ্রেপ্তার করে। বিকালে তাকে নেত্রকোনা মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় এলাকাবাসী ও মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগর নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি বিগত ২০২২ সালে ‘হযরত ফাতেমা তুজ্ জোহুরা মহিলা মাদ্রাসা’ নামক একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানে শিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় এক বিধবা নারীর একমাত্র মেয়ে। জীবিকার প্রয়োজনে তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। সে কারণে শিশুটি নানীর কাছে থেকে মাদ্রাসায় পড়াশোনা করত। এজাহার অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক সাগর জোর পূর্বক শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ না করতে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কয়েক মাস ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ রাখে। এদিকে শিশুটির শারিরীক পরিবর্তন দেখা দেয়ায় স্থানীয় ভাবে ডাক্তার দেখানো ও পরীক্ষা নিরীক্ষা করার পর বিষয়টি জানাজানি হয় পড়লে সুচতুর অভিয়ুক্ত শিক্ষক সাগর চলতি বছরের ১৮ এপ্রিল মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ৩০ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

মদন উপজেলায় অন্তঃসত্ত্বা শিশুর মামলায় মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০২:৩৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬