ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দ্বীন ইসলাম(২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানার খালপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ৫ মে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর, চুল কেটে রক্তাক্ত জখমসহ নির্যাতনের ঘটনায় আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার সদর মডেল থানার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি দ্বীন ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দ্বীন ইসলাম আখাউড়া উপজেলার রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম- ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
সংবাদ শিরোনাম
আখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতন অতঃপর: স্বামী গ্রেফতার
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০২:৪২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- 205
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















