ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

মতলবে রিপন হত্যা: এক মাসেও গ্রেপ্তার নেই, বিচার দাবিতে মানববন্ধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে ব্যবসায়ী রিপন প্রধান হত্যার ঘটনায় এক মাস পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ মে) সকালে মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি গ্রামে নিহতের পরিবার, স্বজন, বন্ধু ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত রিপনের মা সূর্য বানু ছেলের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। নিহতের বোন হাসিনা বেগম বলেন, রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। নিহতের বন্ধু হেলাল উদ্দিন বলেন, প্রায় এক মাস আগে রিপনকে তার স্ত্রী খাদিজা আক্তার ফোন করে শ্বশুরবাড়িতে ডেকে নেয়। পরে খবর পেয়ে তারা চাঁদপুর জেনারেল হাসপাতালে গিয়ে রিপনের মরদেহ দেখতে পান। তিনি বলেন, হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। স্থানীয় বাসিন্দারাও মানববন্ধনে অংশ নিয়ে বলেন, রিপন হত্যার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত রহস্য উদঘাটন ও সুষ্ঠু বিচারের দাবি জানান। জানা যায়, গত ১১ এপ্রিল মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মধ্য নাগদা গ্রামে স্ত্রী খাদিজা বেগমের বাড়িতে যান রিপন প্রধান। পরিবারের অভিযোগ, সেখানে তাকে মারধর করে হত্যা করা হয় এবং ঘটনাটি ভিন্নখাতে নিতে বিষপানের নাটক সাজানো হয়। পরে গুরুতর অবস্থায় তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিপনের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মতলব দক্ষিণ আমলী আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রিপনের স্ত্রীসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি দ-বিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

মতলবে রিপন হত্যা: এক মাসেও গ্রেপ্তার নেই, বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০২:৪২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬