ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

জাল নোট ঠেকাতে কোরবানির পশুর হাটে বসবে বুথ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় হাটে জাল নোট শনাক্তকরণ বুথ বসিয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিনামূল্যে নোট যাচাই ও টাকা গণনার সেবা দিতে বলা হয়েছে।
গতকাল রবিবার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে জাল নোট শনাক্তকরণ সেবা দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত এই সেবা চালু রাখতে বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, ঢাকার বাইরে যে সব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসের নেতৃত্বে গৃহীত অনুরূপ ব্যবস্থায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ব্যাংকগুলোর সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় বা প্রধান শাখাগুলোকে নির্দেশনা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের অফিস নেই- এমন জেলাগুলোর সিটি কর্পোরেশন, পৌরসভা ও থানা বা উপজেলার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এ-সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের চেস্ট শাখার মাধ্যমে বণ্টনকৃত দায়িত্ব অনুযায়ী ব্যাংকের জেলা বা উপজেলা পর্যায়ের শাখাগুলো যাতে পশুর হাটগুলোতে নোট যাচাই সংক্রান্ত সেবা দেয়, সে বিষয়ে সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
পশুর হাটে স্থাপিত বুথে নোট কাউন্টিং মেশিনের সাহায্যে নগদ অর্থ গণনার সুবিধা দিতে হবে; বুথ স্থাপন কার্যক্রমের সুবিধার্থে ও সহযোগিতার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, জেলা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ, উপজেলা নির্বাহী অফিসার বা সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষ ও অনুমোদিত হাটের দায়িত্বপ্রাপ্ত ইজারাদার এবং সার্বিক নিরাপত্তার জন্য (প্রয়োজনে) সংশ্লিষ্ট পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে; বুথে নোট যাচাইকালে কোনো জাল নোট ধরা পড়লে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বুথে ব্যাংকের নাম ও সেই সঙ্গে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ লেখা ব্যানার বা নোটিশ প্রদর্শন করতে হবে; ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত ভিডিও চিত্রটি ব্যাংকের শাখাগুলো ঈদের আগ পর্যন্ত প্রতি কর্মদিবসে গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করবে বলে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

জাল নোট ঠেকাতে কোরবানির পশুর হাটে বসবে বুথ

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬