ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হুসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২ জুন) রাতে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন রাত সাড়ে ১০টার দিকে উত্তর মুগদার ৫৮/১১ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাসায় একা থাকতেন বলেও জানা গেছে।
বোরহান বলেন, মরদেহ থেকে গন্ধ বের হওয়ায় বাসার মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পান। মরদেহ থেকে বিকট গন্ধ বের হওয়ায় রাত ১১টা পর্যন্ত তা নামানো সম্ভব হয়নি।
আরও দুই তিন দিন আগে ওই কর্মকর্তা মারা গেছেন ধারণ করে তিনি বলেন, ঈদের দিন বাসার মালিকের সঙ্গে ওই কর্মকর্তার কথা হয়। এরপর থেকে আর কথা হয়নি। ধারণ করা হচ্ছে এরপর তিনি মারা গেছেন।
প্রাথমিকভাবে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন ধারণা করে তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬