ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন Logo পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ Logo বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন Logo ত্যাগ-সংগ্রাম ও রাজনৈতিক পথচলায় আলোচনায় শ্যামপুরের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল Logo রাজিবপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান Logo বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা Logo এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান Logo যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ Logo বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে নড়াইলের কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে কালিয়া পৌরসভার বাসস্ট্যান্ডে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু, বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচি দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির অংশ হিসেবে কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪১টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন

কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৫:০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬