ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিবির নেতা আত্মগোপন নিয়ে যা বললেন পুলিশ সুপার

কুমিল্লার দাউদকান্দিতে এক নারীকে(২৫) ধর্ষণের দায়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান(২৮)কে গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ তথ্য জানান। শুক্রবার রাতে জিসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ ও ওষুধের মাধ্যমে ভ্রন নষ্ট করার অভিযোগে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশের ভাষ্য বিয়ের চাপ দেয়ায় জিসান স্বেছায় আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক সাজিয়ে ছিল। অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক। তিনি শিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। জিসান জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গ্রামের সফিকুল ইসলামের ছেলে। সংবাদ সম্মেলনে কুমিল্লা পুলিশ সুপার বলেন, গত ৫/৬ মাস আগে ফেসবুকে জিসানের সাথে দাউদকান্দির এক নারীর পরিচয় হয়। গত ২০ মে জিসান তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে ধর্ষণ করে। পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়। এ ঘটনার পর ওই নারী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে জিসান শুক্রবার বিয়ে করবে বলে সম্মতি দেন। পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (১১ জুন) জিসান বিয়ে না করার টালবাহানায় নিজেই আত্মগোপনে চলে যান। এ ঘটনায় তিনি তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান। জিসানের উদ্ধারের খবর পেয়ে শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসানকে প্রধান আসামি করে আরও তিন সহযোগীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। রাতেই নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী ওই নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশ সুপার বলেন, জিসানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হলেও সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন, যদিও সে এখন সুস্থ। চিকিৎসকরা ছাড়পত্র দিলে তাকে আদালতে সোপর্দ করা হবে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ: বারী বলেন, আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী নারীর ডাক্তারী পরীক্ষা এবং আদালতে জবানবন্দী দিয়েছে। এ মামলায় জিসানসহ ছাড়াও ধর্ষষের সহায়তার অভিযোগে তার তিন সহযোগীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তারা হলেন, সেকান্দর আলী(২৪), গোলাম রাব্বী(২৬) ও সজিব হাসান(২১)। তাদের সকলের বাড়ি দাউদকান্দিতে।

ট্যাগস :

‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’

শিবির নেতা আত্মগোপন নিয়ে যা বললেন পুলিশ সুপার

আপডেট সময় ০৮:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬