ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ^ রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গাপুরে একটি আধুনিক ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয় এবং উপজেলার বিভিন্ন গ্রুপে সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির পরিচালক পরাগ রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কবি সজীম শাইন। বক্তারা বলেন, মানবসেবায় দুর্গাপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকান্ডে র মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের প্রশংসা অর্জন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তারা আরও বলেন, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকা-কে আরও বেগবান করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এসময় উপস্থিত সকলে সংগঠনটির পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

আপডেট সময় ০৮:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬