ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নাগেশ্বরী-কচাকাটা সড়কের তেলিয়ানিরপাড় এলাকায় ১.৫ কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুমনা কনন্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে নাগেশ্বরী এলজিইডির আওতায় দেড় কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণ কাজ বিধি মোতাবেক সম্পুর্ণ করা হয়নি। প্রকল্প অনুযায়ী রাস্তার পাশে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি। ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও পানির প্রবাহ বৃদ্ধি পেলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়তে পারে। জানা গেছে, প্রকল্পটির মোট বরাদ্দ ৭৫ লাখ ২৫ হাজার ৪১ টাকা। এর মধ্যে কার্পেটিং কাজে ব্যয় ধরা হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪৫৬ টাকা এবং মাটির কাজের জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, মাটির কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়নি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মাণকাজে যথাযথ তদারকির অভাব এবং নি¤œমানের বাস্তবায়নের কারণে সরকারি অর্থের অপচয় হচ্ছে। তারা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে সরকারি অর্থ ব্যয়ের সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৪:০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬