ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

প্রধানমন্ত্রীকে বরণ করতে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলবাসী ব্যস্তসময় পার করছেন

আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে চায়ের দেশ হিসেবে পরিচিত মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে উৎসবের আবহ তৈরি হয়েছে। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে তার আগমনকে কেন্দ্র করে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চলছে অনুষ্ঠানস্থল প্রস্তুতিসহ নানা সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন কাজ। সফরসূচি অনুযায়ী, বুধবার তারেক রহমান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। এ উপলক্ষে দুই স্থানেই চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চলছে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। অন্যদিকে, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজনের লক্ষ্যে প্যান্ডেল নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি জোরদার করা হয়েছে। স্থানীয়দের মতে, তারেক রহমানের এ সফর শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ সফর নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, সফরের মাধ্যমে জেলার উন্নয়ন-সংক্রান্ত নতুন ঘোষণা আসতে পারে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপ মৌলভীবাজার থেকে শুরু হওয়ায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যেও উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা জানান, অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমরা আশা করছি, মৌলভীবাজারের জন্য কিছু সুখবর আসতে পারে। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বিমানবন্দর চালুর বিষয়ে ঘোষণা আসার প্রত্যাশা রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দীকী বলেন, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করবে। আমরা আশা করছি, চায়ের রাজধানী শ্রীমঙ্গলের উন্নয়নে তিনি যুগান্তকারী কোনো ঘোষণা দেবেন। তার আগমনকে ঘিরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে মির্জাপুর ইউনিয়নের ১৫৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এছাড়া, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক জনসভায় অংশ নিয়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ১৫২ জন উপকারভোগীর মধ্যেও কার্ড বিতরণ করার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে বরণ করতে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলবাসী ব্যস্তসময় পার করছেন

আপডেট সময় ০৪:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬