ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলার আশারকান্দি ইউনিয়নের ১৯৭ জন কৃষকের মাঝে দুই মাসে ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়। আশারকান্দি ইউনিয়নে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই ত্রাণ কার্যক্রম শুরু হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক আকতার হোসেন, যুগ্ম-আহবায়ক ফখরুল ইসলাম খান, আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, আহবায়ক কমিটির সদস্য ফারুক কবিরী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ জাহান খান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মুহাম্মদ ইউসুফ, আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল খান মুন্না, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালেক খান, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, সুনামগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ হাওরের কৃষকদের নিয়ে সংসদ সদস্য যথেষ্ট আন্তরিক। দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তায় পায় এই বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশ দেওয়া হয়েছে। হাওরের প্রায় সকল কৃষকই ক্ষতিগ্রস্ত, যারা এই সহায়তার আওতায় আসে নাই পর্যায়ক্রমে সকল কৃষকদের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

আপডেট সময় ০৩:৩৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬