ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

রায়গঞ্জে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ২ নং সোনাখাড়া ইউনিয়নের ঐতিহাসিক জয়সাগর পাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের কর্ণধার ও বৃক্ষপ্রেমী মো. সাজু আহমেদের উদ্যোগে ঘোষিত ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রমের মধ্য দিয়ে এ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ম-ল। এ সময় উপস্থিত ছিলেন ২নং সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল মোন্নাফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

রায়গঞ্জে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৩:৪৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬