ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

রাউজানে আইন-শৃঙ্খলা অবনতিতে উদ্বেগ প্রকাশ : দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের নির্দেশ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির

চট্টগ্রামের রাউজান উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি। শনিবার (২০ জুন) রাউজান উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান, সদস্য সচিব ফিরোজ আহমদ এবং রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল ইসলাম মঞ্জু। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফি চেয়ারম্যান, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুম কবিরসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, রাউজানে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে আরও তৎপর ও দায়িত্বশীল হতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা প্রয়োজন, তা দ্রুত গ্রহণ করতে হবে। তিনি বলেন, অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, উন্নয়নমুখী পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

রাউজানে আইন-শৃঙ্খলা অবনতিতে উদ্বেগ প্রকাশ : দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপের নির্দেশ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির

আপডেট সময় ০৩:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬