চোখের চিকিৎসার জন্য আর ছুটতে হবে না শহরে। এখন থেকে নিজ এলাকাতেই মিলবে বিশ্বমানের চিকিৎসা সেবা। চক্ষু চিকিৎসা সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অরবিস ইন্টারন্যাশনাল ও খুলনার শিরোমনিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে নড়াইলের কালিয়ায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘পিরোলী ভিশন সেন্টার’। এখন থেকে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ চোখের আধুনিক সব সেবা দোরগোড়াতেই পাবেন। সুলভ মূল্যে আধুনিক চক্ষু সেবা প্রদান করা হবে এই কেন্দ্রে। শুক্রবার (১৯ জুন)? বিকেলে কালিয়ার পিরোলীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পিরোলী ভিশন সেন্টারের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো: রফিকুল হক বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল এর অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি ও নড়াইলের সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. আরিফুল ইসলাম। এ সময় অন্যের মধ্যে অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম সাগর, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, কালিয়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল মোল্লা ও পিরোলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোমরেজ আলী সহ বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি খুলনা বিএনএসবির চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডা. মো: রফিকুল হক বাবলু তার বক্তব্যে বলেন, এই ভিশন কেন্দ্রে আধুনিক প্রযুক্তির ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিস রোগীদের চোখের রেটিনাল রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা, রিয়েল টাইম টেলি-কনসালটেশন সুবিধার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদানসহ সব ধরণের রোগের চিকিৎসার ব্যবস্থাসহ চোখের যাবতীয় অস্ত্রোপচারের সুব্যবস্থাও রয়েছে। অরবিস ইন্টারন্যাশনাল এর অ্যাসোসিয়েট ডিরেক্টর বিশেষ অতিথি ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, পেড়লী ভিশন সেন্টারে বিনামূল্যে বা নামমাত্র খরচে ছানি অপারেশন, চোখের নালি ও মাংস বৃদ্ধিসহ চোখের পাওয়ার পরীক্ষা করে সঠিক ব্যবস্থাপত্র অনুযায়ী চশমা তৈরির সুব্যবস্থা রয়েছে। এছাড়া, এই কেন্দ্রে সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে, যা এই কেন্দ্রের সেবাকে আরও গতিশীল করবে। তিনি আরো জানান, চক্ষু চিকিৎসাসেবা এখন পিরোলী বাসীসহ পার্শ্ববর্তী মানুষের হাতের মুঠোয়। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি আশা প্রকাশ করে বলেন, ‘এই ভিশন সেন্টারটি স্থানীয় বাসিন্দাদের চোখের চিকিৎসার বড় ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তাই, “পিরোলী ভিশন সেন্টারটি” এলাকার মানুষের চোখের স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক বলে তিনি জানান।
সংবাদ শিরোনাম
চোখের রোগ নিরাময়ে কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পিরোলী ভিশন সেন্টার’
-
গোলাম মোর্শেদ শেখ (কালিয়া) নড়াইল - আপডেট সময় ০৩:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 106
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























