ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন Logo পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ Logo বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন Logo ত্যাগ-সংগ্রাম ও রাজনৈতিক পথচলায় আলোচনায় শ্যামপুরের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল Logo রাজিবপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান Logo বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা Logo এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান Logo যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ Logo বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

পলাশবাড়ীতে জমি দখল ও বৃদ্ধাকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার নুনিয়াগাড়ী প্রফেসরপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোহরা বেগম(৫৫) নামে এক নারীকে মারধর ও বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জোহরা বেগম প্রতিকার চেয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আজ বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। ভূক্তভোগী জোহরা বেগম নুনিয়াগাড়ী গ্রামের মোজাহার আলীর স্ত্রী। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ফজলে রাব্বী মিয়া ও তার ছেলে রাফাত আলীর সঙ্গে দীর্ঘ দিন ধরে জোহরা বেগমের পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১১ জুন দুপুর ১২টার দিকে বিবাদীরা জোহরা বেগমের বসতবাড়ির সীমানা সংলগ্ন জমির কিছু অংশ দখল করে বাঁশের খুঁটি স্থাপন করতে থাকে। জোহরা বেগম এতে বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রাফাত আলী বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারপিট করেন, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। জোহরা বেগমের আর্তচিৎকারে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোহরা বেগম অভিযোগ করে বলেন, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। তারা কোনো কিছুর তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করার চেষ্টা করছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, স্থানীয় প্রভাবশালী এনামুল হক মকবুলের নেতৃত্বে বিবাদীরা আমাদের বাড়ীর চলাচলের রাস্তায় বাঁশের খুঁটি পুতে পথ বন্ধ করে দিয়েছে। এতে আমাদের পরিবারের ৫০ জন সদস্য অবরুদ্ধ অবস্থায় অমানবিক জীবনযাপন করছেন। বিবাদীরা প্রায়ই বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং তাকে একা পেলে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এদিকে, জমি দখল ও হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন

পলাশবাড়ীতে জমি দখল ও বৃদ্ধাকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬